রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

'জুলাই ৩৬ স্মরণিকা' কমিটি থেকে ববির তিন শিক্ষকের অব্যহতি চেয়ে আবেদন

অনলাইন ডেস্ক ১৬ July ২০২৬ · Thursday · ০৭:১২ অপরাহ্ণ
'জুলাই ৩৬ স্মরণিকা' কমিটি থেকে ববির তিন শিক্ষকের অব্যহতি চেয়ে আবেদন

‎ ‎ববি প্রতিনিধি:

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণের অংশ হিসেবে 'জুলাই ৩৬ স্মরণিকা প্রস্তুতকরণ কমিটি" থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিন শিক্ষক অব্যাহতি চেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিন শিক্ষকের অব্যাহতি না দিয়ে উল্টো তাদেরকে কারণ দর্শানোর জন্য বলেছেন বলে জানা গেছে। 

‎খোঁজ নিয়ে জানা গেছে, স্মরণিকা কমিটির সদস্য থেকে অব্যাহতি চাওয়া ঐ তিন শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস, বাংলা বিভাগের প্রভাষক তাইয়েব্যুন নাহার এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক কবির হাসান।

‎বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, জুলাই অভ্যুত্থানের স্মরণিকা প্রকাশের যুগান্তকারী উদ্যোগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জুলাইয়ের একটা স্থায়ী দলিল সংরক্ষণের একটা পদক্ষেপ নিয়েছে। কিন্তু এমন একটি দায়িত্ব থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষকদের অব্যাহতি চাওয়া হঠকারী সিদ্ধান্ত। তাদেরকে মনে করিয়ে দিতে চাই এই বরিশাল বিশ্ববিদ্যালয়ই জুলাই অভ্যুত্থানে প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয়। 

‎জুলাই স্মরণিকা কমিটির একধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, স্মরণিকা কমিটিতে থাকা কিছু শিক্ষকের অসহযোগিতার কারনে কাজটি করতে দেরি হচ্ছে। এছাড়াও লেখাও কম জমা হয়েছে বিশেষ করে শিক্ষক-কর্মকর্তারা হাতেগোনা কয়েকটি লেখা দিয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক লেখা জমা না হওয়ায় লেখা জমা দেয়ার সময় আরও ১৫ দিন বাড়ানো হবে বলে জানান। 

‎এ বিষয় জানার জন্য উপরে উল্লেখিত ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস, বাংলা বিভাগের প্রভাষক তাইয়েব্যুন নাহারকে একাধিকবার কল দিয়ে বিষয়টি জানার চেষ্টা করলেও কেনো সাড়া পাওয়া যায়নি। 

স্মরণিকা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর মোল্লা বলেন, আমাদের কাছে উল্লেখযোগ্য সংখ্যক লেখা জমা না হওয়ার কারনে সময় ১৫দিন বাড়িয়ে ৩০ জুলাই করা হয়েছে। কে বা কোন শিক্ষকরা অব্যাহতির আবেদন করেছেন কি না সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুম অর রশিদকে একাধিকবার কল দিয়ে যোগাযোগ সম্ভব হয়নি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

প্রবাস যাত্রা উপলক্ষে টিম জার্নালিস্টের সঙ্গে বিএনপি নেতা বদরুল ইসলামের মতবিনিময়

প্রবাস যাত্রা উপলক্ষে টিম জার্নালিস্টের সঙ্গে বিএনপি নেতা বদরুল ইসলামের মতবিনিময়

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স...

২৫ July ২০২৬ · Saturday · ০৯:২৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আলোচনা সভা

পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আলোচনা সভা

পঞ্চগড় প্রতিনিধি:বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবে...

২৫ July ২০২৬ · Saturday · ০৯:২৭ অপরাহ্ণ