শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ

সাভারে চলন্ত মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীরা

অনলাইন ডেস্ক ১৬ July ২০২৬ · Thursday · ০৭:২৮ অপরাহ্ণ
সাভারে চলন্ত মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীরা

ঢাকা জেলা প্রতিনিধি :

সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত একটি নোয়া (মাইক্রোবাস) গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে এই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে গাবতলী থেকে ছেরে আসা সাভার অভিমুখে যাওয়ার পথে আলমনগর লেনে এই ঘটনা ঘটে। তবে আগুন লাগার সাথে সাথে গাড়ির চালক ও আরোহীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি মাইক্রোবাস সাভারের দিকে যাচ্ছিল। আলমনগর এলাকায় পৌঁছালে চলন্ত গাড়িটির ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন জ্বলতে দেখে চালক গাড়িটি থামিয়ে দেন। এসময় গাড়ির ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৫ থেকে ৭ মিনিটের সংক্ষিপ্ত চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনের অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুনের সূত্রপাত হয়েছিল।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ