শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

ববিতে র‍্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ: প্রক্টরের কার্যালয় থেকে কড়া নির্দেশনা

অনলাইন ডেস্ক ১৬ July ২০২৬ · Thursday · ০৭:৩১ অপরাহ্ণ
ববিতে র‍্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ: প্রক্টরের কার্যালয় থেকে কড়া নির্দেশনা

আবদুল্লাহ আল শাহিদ  খান,  ববি  প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ ১৬ জুলাই ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: মেহেদী হাসান সোহাগ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাগিং এবং বুলিং একটি সামাজিক ও শাস্তিযোগ্য অপরাধ। এটি কোনো ব্যক্তির প্রতি ইচ্ছাকৃতভাবে ক্ষতিকর, বেদনাদায়ক এবং আক্রমণাত্মক আচরণ, যা শারীরিক বা মানসিক এবং একক অথবা দলবদ্ধভাবে হতে পারে। এই ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত করে।

কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে র‍্যাগিং বা বুলিংয়ের শিকার হলে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ছাত্র উপদেষ্টার শরণাপন্ন হবেন। সেখানে সমাধান না হলে বিভাগের চেয়ারম্যান, সভাপতি বা ছাত্র উপদেষ্টার মাধ্যমে প্রক্টর অথবা ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালকের অফিসে সরাসরি যোগাযোগ করা যাবে। এছাড়া অফিসিয়াল ই-মেইলে পত্র প্রেরণের মাধ্যমেও সরাসরি অভিযোগ দায়ের করা যাবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত নীতিমালা এবং বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা বিধি অনুযায়ী র‍্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিং বা বুলিং করা অথবা এতে উস্কানি দেওয়ার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ