শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ

বাঁচানো গেল না জবি ছাত্রদল নেতা নিক্সনের স্ত্রীকে, বাঁচেনি গর্ভের সন্তানও

অনলাইন ডেস্ক ১৭ July ২০২৬ · Friday · ০৯:৩১ অপরাহ্ণ
বাঁচানো গেল না জবি ছাত্রদল নেতা নিক্সনের স্ত্রীকে, বাঁচেনি গর্ভের সন্তানও
স্ত্রী ও তিন বছরের ছেলে ইহানের সঙ্গে ছাত্রদল নেতা অহিদুজ্জামান নিক্সন
যাকে বাঁচাতে মিটফোর্ড হাসপাতাল কাণ্ড

নিজস্ব প্রতিবেদক:

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিটফোর্ড হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ ওঠার ঘটনায় অসুস্থ সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার স্ত্রীকে বাঁচানো যায়নি। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। এর আগে গত ২৩ জুন রাতের ওই ঘটনার তিন থেকে চারদিনের মধ্যেই মারা গিয়েছিল তার গর্ভের সন্তান।

মৃত নারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অহিদুজ্জামান নিক্সনের স্ত্রী। নড়াইল জেলায় নিক্সনদের গ্রামের বাড়িতে আজ তার নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। এই দম্পতির ইহান নামে একটি ছেলে সন্তানও রয়েছে। গত ১২ মে তিন বছর পূর্ণ করেছে ইহান।

জানা গেছে, মাত্র ৮ মাস আগে ১০ দিনের ব্যবধানে মা ও বাবাকে হারিয়েছেন নিক্সন। আর দিনবিশেক আগে পৃথিবীর আলো দেখার আগেই মারা গছে তার স্ত্রীর গর্ভজাত সন্তান। এরই মধ্যে হারাতে হলো স্ত্রীকেও।

গত ২৩ জুন রাতে মিটফোর্ড হাসপাতালে সার্জারি ভবনের চতুর্থ তলায় চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ ওঠে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের বিরুদ্ধে। ওই সময় হিমেলের সঙ্গে আরও ১০-১২ জন উপস্থিত ছিলেন।

জানা গেছে, মেহেদী হাসান হিমেল অহিদুজ্জামান নিক্সনের স্ত্রীর অসুস্থতার খবর শুনে হাসপাতালটিতে গিয়েছিলেন। ওই সময় চিকিৎসকরা অভিযোগ করেছিলেন, হাসপাতালে নেওয়ার পর রোগীর ভর্তিসহ নানা প্রক্রিয়াগত কারণে চিকিৎসা শুরু হতে অন্তত ২০ থেকে ২৫ মিনিট সময় অতিবাহিত হয়। এই ঘটনায় উত্তেজিত হয়ে চিকিৎসকদের ওপর আক্রমণ করেন হিমেলসহ ছাত্রদল নেতারা। পরে একদিনের কর্মবিরতিও পালন করেন হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকরা।

তবে মেহেদী হাসান হিমেলসহ জবি ছাত্রদল নেতারা ওই সময় বিষয়টি অস্বীকার করেছিলেন। তাদের ভাষ্য, নিক্সনের গর্ভবতী স্ত্রীর ক্রমাগত রক্তক্ষরণের কারণে তারা দ্রুত চিকিৎসা শুরুর দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু এ সময়ে তারা দেরি করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ওনার রক্তক্ষরণ বন্ধ করা যায়নি। মিটফোর্ডের ঘটনার তিন-চারদিন পরেই গর্ভের সন্তানটি মারা যায়। পরে ভাবিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু গতকাল রাতে তিনিও মারা গেছেন। আরেকটু দ্রুত চিকিৎসা পেলে হয়তো ভালো হতো, কিন্তু সেটি শুরু করা যায়নি।

হিমেল বলেন, অহিদুজ্জামান নিক্সন একজন নির্যাতিত ছাত্রনেতা ও আমার সহযোদ্ধা। প্রথম বর্ষ থেকেই আমরা একসাথে রাজনীতি করেছি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০১৫ সালে একটি মামলায় আমরা একসঙ্গে এক বছর কারাবরণ করেছিলাম। আমরা তার স্ত্রীর মৃত্যুতে শোকাহত।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ