শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

কয়রায় মাদ্রাসা সুপারকে প্রাণনাশের হুমকি; নিরাপত্তা চেয়ে নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০৬:২৪ পূর্বাহ্ণ
কয়রায় মাদ্রাসা সুপারকে প্রাণনাশের হুমকি; নিরাপত্তা চেয়ে নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ
কয়রায় মাদ্রাসা সুপারকে প্রাণনাশের হুমকি; নিরাপত্তা চেয়ে নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ

‎এস কে এম মহসিন রেজা,‎কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
‎খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার মোঃ আজহারুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজসহ জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একইসঙ্গে প্রতিষ্ঠানের আয়ের উৎস হিসেবে পরিচিত ইজারাকৃত জমির অর্থ আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রতিষ্ঠানের আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার অপচেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী মাদ্রাসা সুপার মোঃ আজহারুল ইসলাম এ বিষয়ে প্রতিকার ও জানমালের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার ইবতেদায়ী জুনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলামের তথ্যে প্ররোচিত হয়ে স্থানীয় মোঃ ফেরদৌস হোসেন (পলাশ) দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে হস্তক্ষেপ করছেন। অভিযোগ রয়েছে, ইতিপূর্বে ম্যানেজিং কমিটির নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই তিনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ ও মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে মাদ্রাসার স্বাভাবিক অগ্রযাত্রা ব্যাহত করে আসছেন। সর্বশেষ গত ৬ এপ্রিল, ২০২৬ তারিখে বিবাদী তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে মাদ্রাসা সুপারকে সরাসরি অঙ্গহানি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। এ সংক্রান্ত অডিও রেকর্ড সুপারের নিকট সংরক্ষিত আছে বলে জানা গেছে। মাদ্রাসার উন্নয়নের স্বার্থে স্থানীয় আলাউদ্দিন ঢালির নিকট প্রতিষ্ঠানের জমি ইজারা দেওয়া হয়। কিন্তু অভিযোগ উঠেছে, বিবাদী ফেরদৌস হোসেন ওই ইজারার টাকা মাদ্রাসার তহবিলে জমা দিতে সরাসরি বাধা প্রদান করছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ