মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সারাদেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল

অনলাইন ডেস্ক ০১ August ২০২৬ · Saturday · ০৯:০১ অপরাহ্ণ
গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি:

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন, গণহত্যার বিচার ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বাদ আসর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিলটি বের করা হয়।

এতে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, কিশোরগঞ্জ শহর আমীর মাওলানা আ ম ম আবদুল হক, কিশোরগঞ্জ সদর আমীর মাওলানা ক্বারী নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন প্রমুখ নেতৃত্ব দেন।

গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে মিছিলকারীরা নানা স্লোগান দেন। গণমিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

গণমিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, দুই বছর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে জুলাই আন্দোলন দমাতে চেয়েছিলো। কিন্তু হাসিনা জনতার আন্দোলনে পালাতে বাধ্য হয়েছিলো।

এইবার ১২ ফেব্রুয়ারির দুটি নির্বাচনের মধ্যে একটি নির্বাচনের ফলাফলকে গ্রহণ করে বিএনপি সরকার গঠন করেছে। তারা গণভোটের গণরায়কে মানেনি। গণভোটের গণরায়কে অবজ্ঞা করলে এই সরকারের পরিণতিও ফ্যাসিস্ট হাসিনার সরকারের মতো হবে।

কর্মসূচিতে জামায়াতে ইসলামী ছাড়াও অঙ্গ সহযোগী অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ