বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জাপান সফর শেষে এলাকার মাটিতে এমপি আবুল কালাম আজাদ

অনলাইন ডেস্ক ০২ August ২০২৬ · Sunday · ০১:২২ অপরাহ্ণ
জাপান সফর শেষে এলাকার মাটিতে এমপি আবুল কালাম আজাদ

‎উপজেলা প্রতিনিধি, খুলানা:

জাপান সফর শেষে এলাকায় ফিরেছেন খুলনা-০৬ আসনের সংসদ সদস্য জনাব মাওলানা আবুল কালাম আজাদ।

‎শনিবার (১ আগস্ট) জাপান সফর সমাপ্ত করে নিজ নির্বাচনী এলাকায় পদার্পণ করেন মাননীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় কয়রা- পাইকগাছার মানুষের প্রিয় নেতাকে বরণ করতে এলাকার সকল শ্রেণীর মানুষ সড়কের বিভিন্ন পয়েন্টে সম্বর্ধনার আয়োজন করে সে সময় এলাকার জনসাধারণ তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। 

‎এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাইকগাছা এবং কয়রা জামায়াতে ইসলামীর উপজেলার দায়িত্বশীলসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

‎এ সময় জনগণের উদ্দেশ্যে এমপি আজাদ বলেন - জাপান সফরের তাদের পর্যটন শিল্প এবং নাগরিক উন্নত জীবন ব্যবস্থার জন্য যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন তা কাজে লাগানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবেন, ইনশাআল্লাহ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন