সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি

অনলাইন ডেস্ক ১৬ August ২০২৬ · Sunday · ০৯:৩০ অপরাহ্ণ
ইজারা ব্যবস্থা- প্রেক্ষাপট ও  বাস্তবতা বিষয়ে বাঙলাদেশ লেখক শিবির সিলেটের ১০ দফা দাবি

আফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি:

বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার উদ্যোগে আজ  সিলেট প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি খালেদ উদ দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আলোচ্য বিষয়ে প্রবন্ধ পাঠ  করেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ। বক্তব্য রাখেন, নুরুল ইসলাম মকবুল সমন্বয়ক জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা শাখা, নুরুল হুদা সালেহ প্রবীন রাজনীতিক সদস্য বাঙলাদেশ লেখক শিবির, আকলিছ আহমেদ চৌধুরী সাবেক সহ-সভাপতি বাঙলাদেশ লেখক শিবির  সিলেট জেলা শাখা।

আরো বক্তব্য রাখেন, কৃষক মজুর মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমন্বয়ক মোঃ সাহেব আলী, মোহাম্মদ জসিম উদ্দিন এবং সদস্য জুনেদ আহমেদ।  গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরের বাসিন্দা শাওন দেবনাথ, বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি মজনু মুহিবুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সদস্য  শিরিন মিয়া ও আব্দুর রাজ্জাক, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ জামিল, বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও  মানবাধিকার কর্মী মোঃ মুহিবুর রহমান, অর্থনীতির সহকারী অধ্যাপক শামসুল কিবরিয়া। 

মিনহাজ আহমেদের উপস্থাপিত প্রবন্ধে  ইজারা ব্যবস্থার প্রেক্ষাপট, বিদ্যমান আইন ও আইনের প্রয়োগ  উঠে এসেছে। সেই সাথে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোকপাত করা হয়। 

গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা শাওন দেবনাথের বক্তব্যে বালু উত্তোলনের কারণে দক্ষিণপতাপুর গ্রামের অস্তিত্ব  বিলীন হওয়ার প্রসঙ্গ উঠে আসে। 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার  কৃষক-মজুর -মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমন্বয়ক মোঃ সাহেব আলীর বক্তব্যে উথাইরা গাং এ পরিবেশ বিপন্ন করে বালু উত্তোলনের বিষয়টি আলোচনা করা হয়। এই সংগঠনের অপর সমন্বয়ক মোহাম্মদ জসিম উদ্দিনের বক্তব্যে জনগণের সম্পদ  বালু- মাটি -পাথর ও জলাশয়ের উপর অধিকার আদায়ে সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়। 

নুরুল ইসলাম মকবুল  ইজারা  ব্যবস্থার  ঐতিহাসিক প্রেক্ষাপট ও জনগণের আন্দোলন সংগ্রামের দিকটি তুলে ধরেন। সাংবাদিক বদরুল ইসলামের বক্তব্যে নদী খাল দখল করে ঘর বাড়ি নির্মাণের বিষয়টি উঠে আসে। দোয়ারাবাজারের বাসিন্দা শ্রমিক নেতা আব্দুর রাজ্জাকের বক্তব্যে স্থানীয় ভূমিদস্যুদের বালু ও মাটি উত্তোলনের বিষয়টি উপস্থাপিত হয়। 

সভাপতির বক্তব্যে খালেদ উদ দীন বালু -মাটি -পাথর পানি প্রাকৃতিক সম্পদের উপর জনগণের অধিকার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ১০ দফা দাবি উত্থাপন করেন। যার মধ্যে রয়েছে বালুমহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ বাতিল, বালু-মাটি-পাথর ও পানি প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় স্থানীয় অধিবাসীদের সম্পৃক্ত করে নীতিমালা প্রণয়ন, প্রাকৃতিক সম্পদ ব্যক্তি খাতে  ইজারা না দেওয়া, অভিযুক্ত ইজারাদারদের ব্যাংক হিসাব জব্দ করা, হাইড্রোগ্রাফিক, ব্যথিমেট্রিক সার্ভে এবং নদীর গঠনগত সমীক্ষার ভিত্তিতে বালুমহাল ও জলমহালের সীমানা নির্ধারণ, বালু-মাটি -পাথর ও পানি প্রাকৃতিক সম্পদ উত্তোলনে ও বিক্রয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়োগ করা, নদীর ভূ প্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, জীবন ও জীবিকা রক্ষা করা।  

আলোচনা সভা হতে উপরোক্ত দাবি আদায়ে  সংগঠিতভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ