বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সারাদেশ

হোসেনপুরে গোয়ালঘরের তালা ভেঙে কৃষকের চার গরু চুরি

Admin ১০ April ২০২৬ · Friday · ০৩:০৭ অপরাহ্ণ
হোসেনপুরে গোয়ালঘরের তালা ভেঙে কৃষকের চার গরু চুরি
হোসেনপুরে গোয়ালঘরের তালা ভেঙে কৃষকের চার গরু চুরি

জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ )

কিশোরগঞ্জের হোসেনপুরে এক কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল)  গভীর রাতে উপজেলার সিদলা ইউনিয়নের চর পিতলগঞ্জ গ্রামের কৃষক অনিক মিয়ার গোয়ালঘরে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা তালা ভেঙে গরুগুলো নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক শুক্রবার (১০ এপ্রিল) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে অজ্ঞাত চোরেরা গোয়ালঘরে ঢুকে একটি লাল, একটি ন্যাড়া লাল, একটি হালকা কালো এবং একটি কালো বকনা গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

গরুগুলো হারিয়ে অনিক মিয়া সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন। তিনি জানান, গরুগুলো বিক্রি করে বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু চুরির ঘটনায় তার সেই স্বপ্ন ভেঙে গেছে।

হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে  ৩৭৬ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৭৬ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৩৭৬ বোতল বিদ...

১৫ April ২০২৬ · Wednesday · ০৪:৪১ অপরাহ্ণ