শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ

ঢাকার আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক

Admin ১০ April ২০২৬ · Friday · ০৩:২৪ অপরাহ্ণ
ঢাকার আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক
ঢাকার আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক

(ঢাকা জেলা প্রতিনিধ - নারয়ন সরকার সবুজ)

ঢাকার  আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. রুবেল (৩৫) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার জামগড়া এনভয় গার্মেন্টস সংলগ্ন মনিরের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার।

আটককৃত মো. রুবেল বরিশাল জেলার উজিরপুর থানার উটরা এলাকার মো. ইউনুস রাড়ীর ছেলে। বর্তমানে তিনি ঢাকার আশুলিয়ার জামগড়া ছোট রূপায়ন ছয়তলা এলাকায় বসবাস করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ৭ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার একটি হোটেল থেকে খাবার খেয়ে ঢাকার চকবাজারে মালপত্র কেনার উদ্দেশ্যে বেরিয়েছিলেন ঘনিষ্ঠ দুই বন্ধু আল আমিন ও পারভেজ। এ সময় জামগড়া ঈদগা মাঠ এলাকায় দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে তাদের পথরোধ করে দাঁড়ায়। কোনো কিছু বোঝার আগেই দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে আল আমিনের পেটের বাম পাশে এবং পারভেজের বাম হাতের কনুইতে গুলি করে তাদের সঙ্গে থাকা নগদ দুই লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।

পুলিশ আরো জানায়, উক্ত গুলাগুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে আজ (শুক্রবার) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার এসআই মো. রাশেদুজ্জামান, এসআই মো. আবু তালেব ও এএসআই মো. আমিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জামগড়া এনভয় গার্মেন্টস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রুবেল নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, আটক ব্যক্তি অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যেকোনো অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আশুলিয়া থানা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ
কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় ফয়সাল মিয়া (১৭) নামে এক কলে...

১২ October ২০২৬ · Monday · ০৭:২৩ পূর্বাহ্ণ