শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ

খুলনায় ডিপোতে অকটেন চুরি: তেলসহ ৫ জন আটক, জরিমানা

Admin ১১ April ২০২৬ · Saturday · ১২:৩৪ পূর্বাহ্ণ
খুলনায় ডিপোতে অকটেন চুরি: তেলসহ ৫ জন আটক, জরিমানা
খুলনায় ডিপোতে অকটেন চুরি: তেলসহ ৫ জন আটক, জরিমানা

মো: আল-মাহফুজ শাওন,খুলনা:

এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপোতে অভিযান, ভ্রাম্যমান আদালতের জরিমানা

খুলনা মহানগরীতে ট্যাংকলরি থেকে অকটেন চুরির সময় হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে  খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে খালিশপুর থানাধীন পদ্মা ডিপোতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ট্যাংকলরি (খুলনা মেট্রো-ঢ, ৪১-০০৭১) থেকে ড্রামে অকটেন চুরির সময় মাগুড়ার চালক ইমরানসহ হেল্পার সম্রাট, মিন্টি, রানা ও বিল্লালকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ লিটার অকটেন জব্দ করা হয়।

পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

অভিযান শেষে জব্দকৃত তেল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ
কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় ফয়সাল মিয়া (১৭) নামে এক কলে...

১২ October ২০২৬ · Monday · ০৭:২৩ পূর্বাহ্ণ