শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

Admin ১১ April ২০২৬ · Saturday · ১২:৫৮ পূর্বাহ্ণ
এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা
এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ (গৌরীপুর) প্রতিনিধিঃ গত ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত র‌্যাব-১৪-এর সিপিএসসি, ময়মনসিংহের আভিযানিক দল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় ভালুকা উপজেলার সিডস্টোর ও হবিববাড়ী এলাকায়।

অভিযানে এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে “মেসার্স এনএন ট্রেডার্স” এবং “মেসার্স মীম এন্টারপ্রাইজ” নামের দুটি প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারা অনুযায়ী পৃথকভাবে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়, নির্ধারিত মজুদসীমা মেনে চলা, ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি সাধারণ ক্রেতাদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি এবং বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব কার্যক্রম প্রতিরোধে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বার্থে র‌্যাবের এ ধরনের জনবান্ধব কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

 মো: আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ব...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৩ অপরাহ্ণ