কটিয়াদীতে এমপি জালাল উদ্দিনের পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি পালিত
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে কটিয়াদী উপজেলার করগাঁও হাওড়ে আনুষ্ঠানিকভাবে এই পোনামাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো: জালাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামিমা আফরোজ মারলিজ,কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তফাজ্জ্বল হোসেন খান দিলিপ,করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর পারভেজ,করগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ দলীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পোনামাছ অবমুক্তকালে প্রধান অতিথির বক্তব্যে
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো: জালাল উদ্দিন বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও বিলুপ্তপ্রায় প্রজাতি রক্ষায় সরকারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে নিয়মিত পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে আমরা স্থানীয়ভাবে আমিষের চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারব।
তিনি আরো বলেন,দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ এবং সাধারণ মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জলাশয় সংরক্ষণ ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে আমাদের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় কটিয়াদী জলাশয়গুলো দেশীয় মাছে সমৃদ্ধ হোক এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হোক—এই প্রত্যাশা করি।
এ সময় কটিয়াদি উপজেলা ও করগাও ইউনিয়ন বিএনপি,ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।