শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে গরুসহ কোটি টাকার পণ্য জব্দ বিজিবি’র

Admin ১১ April ২০২৬ · Saturday · ১১:৫৭ পূর্বাহ্ণ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে গরুসহ কোটি টাকার পণ্য জব্দ বিজিবি’র
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে গরুসহ কোটি টাকার পণ্য জব্দ বিজিবি’র

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে গরুসহ প্রায় এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শনিবার জব্দ করা এসব পণ্য কাস্টমসে জমা দেওয়া ও মাদক ব্যাটালিয়ন সদরে রাখার প্রক্রিয়া চলছে।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্ত এলাকায় ভোরে অভিযান পরিচালননা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে কসমেটিকস, আতশ বাজি. চিংড়ি মাছের রেনু, জিরা, গরু, বাসমতি চাউল, ফুসকা, কফি, এনার্জি ড্রিংকস, ব্লেজারের কাপড়, অ্যাকুরিয়ামের মাছ, মাদকের মধ্যে ইস্কাফ সিরাপ ও মদ। এসব পণ্যের মূল্য এক কোটি সাত লাখ ৬৭ হাজার ৪২০ টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি মাইক্রো জব্দ করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য...

০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

 মো: আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ব...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৩ অপরাহ্ণ