শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়

জবির বেদখল হওয়া হল উদ্ধারে প্রশাসনকে ৫ দিনের আল্টিমেটাম ছাত্রদল আহবায়কের

Admin ১২ April ২০২৬ · Sunday · ০৫:০১ অপরাহ্ণ
জবির বেদখল হওয়া হল উদ্ধারে প্রশাসনকে ৫ দিনের আল্টিমেটাম ছাত্রদল আহবায়কের
জবির বেদখল হওয়া হল উদ্ধারে প্রশাসনকে ৫ দিনের আল্টিমেটাম ছাত্রদল আহবায়ক মেহেদী হাসান হিমেলের

নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত সকল হল উদ্ধারে প্রয়োজনে ছাত্রদলের নেতারা রক্ত দিতেও প্রস্তুত জানিয়ে আল্টিমেটাম দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এই ঘোষণা দেন।

এ সময় অধিকার আদায়ের আন্দোলনে দলমত নির্বিশেষে সকল সাধারণ শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংগঠনটি। সংবাদ সম্মেলনে প্রশাসনকে আইনি নথিপত্র খতিয়ে দেখার জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে জানিয়ে ছাত্রদল আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "প্রশাসন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপডেট জানাতে ব্যর্থ হয় বা সোজা আঙুলে ঘি না ওঠে, তবে ছাত্রদল সকল স্টেকহোল্ডার ও শিক্ষার্থীদের নিয়ে অধিকার আদায়ে কঠোর আন্দোলনে যাবে। প্রয়োজনে ছাত্রদলের নেতারা রক্ত দিতেও প্রস্তুত।"অতীতে অন্যান্য সংগঠন আন্দোলন থেকে পিছিয়ে গেলেও ছাত্রদল মাঠে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য,ইতোমধ্যে ছাত্রদলের নেতৃবৃন্দ আব্দুর রহমান হল এবং নজরুল ইসলাম হল সশরীরে পরিদর্শন করেছেন। তারা স্থানীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ভিসি, ডিসি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনি প্রক্রিয়ায় হল উদ্ধারের প্রস্তাবনা দিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ