শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ

রূপগঞ্জে দুঃসাহসিক ডাকাতি: পরিবারকে বেঁধে স্বর্ণ ও নগদ অর্থ লুট, এলাকায় আতঙ্ক

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ০১:২১ অপরাহ্ণ
রূপগঞ্জে দুঃসাহসিক ডাকাতি: পরিবারকে বেঁধে স্বর্ণ ও নগদ অর্থ লুট, এলাকায় আতঙ্ক
রূপগঞ্জে দুঃসাহসিক ডাকাতি: পরিবারকে বেঁধে স্বর্ণ ও নগদ অর্থ লুট, এলাকায় আতঙ্ক

মোঃ ইসমাইল হোসেন,
রূপগঞ্জ প্রতিনিধি  (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুঃসাহসিক এক ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অস্ত্রধারী একদল ডাকাত একটি ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মধুখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাড়ির মালিক জমি ব্যবসায়ী হাসান মিয়া জানান, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা তাকে, তার স্ত্রী তন্নী আক্তার এবং মা খুরশিদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।
এরপর ঘরে থাকা আলমারি ভেঙে প্রায় ৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং ৪ লাখ টাকা নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নেয় ডাকাতরা। যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দিয়ে যায় তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। দুই দিন আগে লতিফ মিয়ার ছেলে আলমগীরের বাড়িতে একই কায়দায় ডাকাতি সংঘটিত হয়। এছাড়া, এর আগে একই গ্রামের শিহাবের বাড়ি থেকেও গবাদিপশু চুরির ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত ওসি মোক্তার হোসেনের নেতৃত্বে পূর্বাচল ক্যাম্প ইনচার্জ এসআই হারুন উর রশিদসহ পুলিশের একটি দল আলামত সংগ্রহ করেছে।
এ বিষয়ে এসআই হারুন উর রশিদ জানান, “খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিক আলামত জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”
একাধিক ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ
কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় ফয়সাল মিয়া (১৭) নামে এক কলে...

১২ October ২০২৬ · Monday · ০৭:২৩ পূর্বাহ্ণ