রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

রুয়েটে আনসারের অভিযানে গাঁজাসহ বহিরাগত যুবক গ্রেপ্তার

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ০৩:৫৯ পূর্বাহ্ণ
রুয়েটে আনসারের অভিযানে গাঁজাসহ বহিরাগত যুবক গ্রেপ্তার
রুয়েটে আনসারের অভিযানে গাঁজাসহ বহিরাগত যুবক গ্রেপ্তার

মো: ইসমাইল, রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে সন্দেহজনক উপস্থিতির অভিযোগে এক বহিরাগত যুবককে গাঁজাসহ আটক করেছে আনসার সদস্যরা। বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুরকৌশল ভবনের সামনে পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

দায়িত্বরত আনসার সদস্য ইমরান ওই যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করা গেলে পরবর্তীতে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

আটকের চেষ্টা করলে অভিযুক্ত যুবক আনসার সদস্যের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে, ফলে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন নিরাপত্তা শাখার প্রধান আবুল হাশেম। তার নেতৃত্বে আনসার প্লাটুন কমান্ডার শাহীন ও অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার মিনহাজসহ অন্যান্য সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যুবকটিকে আটক করেন।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত যুবকের নাম রাতুল (১৯)। তার পিতা রায়হান শরীফ রবিন এবং তার বাসা নগরীর নর্দার্ন মোড় এলাকায়।

এ বিষয়ে নিরাপত্তা শাখার প্রধান আবুল হাশেম জানান, “ক্যাম্পাসে নিরাপত্তা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ক্যাম্পাস সংশ্লিষ্টদের মতে, আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপ ও সমন্বিত অভিযানের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ