রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

রূপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ০৪:০৫ পূর্বাহ্ণ
রূপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে গুলি, হাসপাতালে চিকিৎসাধীন
বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে গুলি, হাসপাতালে চিকিৎসাধীন

মো: আল-মাহফুজ শাওন : খুলনা

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে মেহেদী শেখ (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার নৈহাটি দক্ষিণপাড়া হোগলডাঙ্গা বটতলায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত মেহেদী শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা এবং সাবেক জেলা বিএনপির সদস্য আবু মুসা শেখের ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা পেছন দিক থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তার বাম পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, গুলিবিদ্ধ যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ