রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

কুড়ালের আঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন,অভিযুক্ত আটক

Admin ১৬ April ২০২৬ · Thursday · ০৩:৫০ পূর্বাহ্ণ
কুড়ালের আঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন,অভিযুক্ত আটক
কুড়ালের আঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন,অভিযুক্ত আটক

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।

বিশ্বনাথে পাওনা টাকা চাইতে গিয়ে বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ হারিয়েছে শাহ আলম নামের এক যুবক।
বুধবার (১৫ এপ্রিল) বিকাল আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পালিয়ে যেতে চাইলে স্থানীয় জনতা অভিযুক্ত মিজানুর রহমানকে স্থানীয় বৈরাগীবাজার থেকে আটক করে। পরে তার বাড়িতে নিয়ে এসে আটকে থানা পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় জনতা মিজানুরকে থানা পুলিশের কাছে সোর্পদ করেন।এরপর হত্যায় ব্যবহৃত কুড়ালসহ মিজানুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ঘাতক মিজানুর ধলিপাড়া গ্রামের দলিল লেখক (মরির) বশির উদ্দিনের পুত্র। আর নিহত শাহ আলম তাদের পার্শ্ববর্তী খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ছিফত উল্লাহ’র পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুরের সাথে নিহত শাহ আলমের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। বন্ধুত্বের সূত্র ধরেই তাদের মধ্যে আর্থিক লেনদেনের সম্পর্ক ছিল।
ঘটনার সময় ধারের (পাওনা) টাকা চাইতে শাহ আলম ঘাতক মিজানুরের বাড়িতে আসেন।
এসময় টাকা চাওয়া নিয়ে তাদের (মিজানুর-আলম) মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে শাহ আলমকে বাড়ির সামনের রাস্তায় নিয়ে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপ দেন মিজানুর।
শাহ আলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে (আলম) মৃত ঘোঘণা করেন।
এব্যাপারে নিহত শাহ আলমের মা আনোয়ারা বেগম বলেন, আমার ছেলে (শাহ আলম) মিজানুরের কাছে টাকা পায়। আর বুধবার সেই টাকা চাইতে গেলে সে (মিজানুর) আমার ছেলেকে হত্যা করে। আমি এর সুষ্ঠ বিচার চাই।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ঘটনার আসল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। আর এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ