রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

Admin ১৭ April ২০২৬ · Friday · ০২:৫৭ অপরাহ্ণ
সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সোনারগাঁও প্রতিনিধি: মোঃ মনজুর ইসলাম
━━━━━━━━━━━━━━━━━━
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মো. ইদ্রিস আলী (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে একদল পুলিশ সদস্য মেঘনা টোলপ্লাজার সামনে ঢাকাগামী মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক ইদ্রিস কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, মাদক প্রতিরোধে মহাসড়কে তাদের এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ