রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

ময়মনসিংহ মেডিকেল ছাত্র হোস্টেলে দফায় দফায় সংঘর্ষ

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০৬:৩৬ পূর্বাহ্ণ
ময়মনসিংহ মেডিকেল ছাত্র হোস্টেলে দফায় দফায় সংঘর্ষ
ময়মনসিংহ মেডিকেল ছাত্র হোস্টেলে দফায় দফায় সংঘর্ষ

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে সংঘর্ষ, আহত ২ একজনকে ঢাকায় রেফার।
মোটরসাইকেলে তেল ভরা নিয়ে কথা কাটাকাটির জেরে ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) ছাত্রদলের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ হয় শুক্রবার (১৭ এপ্রিল) রাতে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একজনকে আটক করেছে পুলিশ।

সংঘর্ষে জড়ানো পক্ষ দুটির একটি মেডিকেল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ ও অপর পক্ষ সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপের অনুসারী। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন নুরে জাওয়াদের অনুসারী মীর হামিদুর ও তানভীর আব্দুল্লাহর অনুসারী মো. ‍মুয়াজ। আটক একজনের নাম নাফিউল ইসলাম বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ