রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

ফুলতলায় কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ডিশ লাইনের কর্মী খুন, দাফন সম্পন্ন

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০৯:৪৬ পূর্বাহ্ণ
ফুলতলায় কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ডিশ লাইনের কর্মী খুন, দাফন সম্পন্ন
ফুলতলায় কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ডিশ লাইনের কর্মী খুন, দাফন সম্পন্ন

আল মাহফুজ-শাওন, নিজস্ব প্রতিবেদক (খুলনা):** খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহত ডিশ লাইনের কর্মী সাব্বির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আসর দামোদর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে উপজেলা সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে সাব্বির তার বন্ধু নীরব ও স্বাধীনকে নিয়ে ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিম পাশে আড্ডা দিতে গেলে একটি মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাং সদস্যদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় সাব্বিরসহ তিনজন ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে সাব্বিরের মৃত্যু হয়। গুরুতর আহত নীরব ও স্বাধীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে; নীরবের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

শুক্রবার ময়নাতদন্ত শেষে সাব্বিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ফুলতলা নেট ভিশনের স্বত্বাধিকারী প্রদ্যুৎ কুমার বিশ্বাস জানান, সাব্বির অত্যন্ত ভদ্র ও বিনয়ী ছেলে ছিল এবং মাসিক ৮ হাজার টাকা বেতনে ডিশ লাইনের কাজ করত।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল বলেন, “বন্ধুদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ