রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

হোসেনপুরে পুলিশের অভিযানে ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০১:০০ অপরাহ্ণ
হোসেনপুরে পুলিশের অভিযানে ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
হোসেনপুরে পুলিশের অভিযানে ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) 
কিশোরগঞ্জের হোসেনপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯,৬০০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল ২০২৬) পরিচালিত এই অভিযানে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ রাসেল সিরাজী (৩৯) পিতা মোঃ মোতাহার উদ্দিন, মাতা হাফসানা বেগম। সাং প্যারাভাঙ্গা, থানা কিশোরগঞ্জ সদর, জেলা কিশোরগঞ্জ।মোঃ সোহেল রানা (৩৭) পিতা মোঃ দেলোয়ার হোসেন, মাতা মৃত বেদেনা বেগম। সাং বাসুরচর, থানা হোসেনপুর, জেলা কিশোরগঞ্জ।

হোসেনপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৯,৬০০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।  পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনে হোসেনপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ