রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: মামলা দায়ের, আসামি ১ হাজার, আটক ১৩

Admin ১৯ April ২০২৬ · Sunday · ০৯:০৬ পূর্বাহ্ণ
পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: মামলা দায়ের, আসামি ১ হাজার, আটক ১৩
পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: মামলা দায়ের, আসামি ১ হাজার, আটক ১৩

আবু হানিফ, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার অন্তর্গত টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামে শিশুদের একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও এক হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। ১৭,০,৪,২৬ ইং তারিখে রাতে 
পাকুন্দিয়া থানায় দায়েরকৃত মামলার নম্বর-১৯। মামলার বাদী হিসেবে রয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত উভয় পক্ষয়ের,১৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— শামীম (৩০), রাকিব (১৯), রিপন (৩২), শহীদুল ইসলাম (৩০), স্বপন (৩৫), কফিল (৫৭), মাসুদ মিয়া (৪৩), এখলাছ (১৯), শামীম (৩২), জালাল উদ্দিন নয়ন (৪৫), জুয়েল (২৮), আসাদ (৩৫) ও হানিফ (২৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। টানা দুই দিন ধরে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. আরিফুল ইসলামসহ চারজন পুলিশ সদস্য আহত হন। এছাড়া উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকুন্দিয়া থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন (কটিয়াদী সার্কেল) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস। আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য এতে অংশ নেন।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ