রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা: আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

Admin ১৯ April ২০২৬ · Sunday · ০৩:৪৫ অপরাহ্ণ
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা: আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা: আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন। এ সময় নগদ টাকাসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশ (২৬), তার প্রতিবেশী সামিউল হোসেন (১৯), রফিক মিয়া (২২) এবং রফিকের বড় বোন আলেয়া আক্তার (৩৫)। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে শনিবার রাতে ৪০ থেকে ৪৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহাদাত হোসেন আকাশের বাড়ি ও গ্যারেজে হামলা চালায়। হামলাকারীরা রামদা, ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে ভাঙচুর ও লুটপাট চালায়।
এ সময় তারা বাড়িতে থাকা ১০টি অটোরিকশা, একটি মোটরসাইকেল, সিসি ক্যামেরা, গাড়ির ব্যাটারি এবং নগদ টাকাসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় আকাশসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। 
এ ঘটনায় আলেয়া আক্তার বাদী হয়ে ১১ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, ঘটনাটির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ