রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে অবৈধভাবে মজুদ ১০৬ লিটার পেট্রোল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা

Admin ২০ April ২০২৬ · Monday · ০৪:১০ পূর্বাহ্ণ
জয়পুরহাটে র‍্যাবের অভিযানে অবৈধভাবে মজুদ ১০৬ লিটার পেট্রোল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা
জয়পুরহাটে র‍্যাবের অভিযানে অবৈধভাবে মজুদ ১০৬ লিটার পেট্রোল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে র্যাবের অভিযানে অবৈধভাবে মজুদ ১০৬ লিটার পেট্রোল জব্দ ও ২ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাটের দুর্গাদহ  এবং নওগাঁর গোবর চাপা বাজারে অভিযান চালিয়ে ১০৬ লিটার অবৈধভাবে মজুদ করা চোরাই পেট্রোল জব্দ করেছে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা।
জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর এহতেশাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুটি জায়গায় র্যাব অভিযান চালায় এবং হাতেনাতে পেট্রোল বিক্রির সময় রাব্বি নামে এক ব্যবসায়ীকে আটক করে তার দেয়া তথ্য মতে জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বাজারে অভিযান চালায়। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত  ঘটনাস্থলে এসে দুই ব্যবসায়ীকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করে এবং ১০৬ লিটার পেট্রোল জব্দ করে সাধারণ জনগণের মাঝে সরকারের রেটে বিক্রি করে। 
জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান রেবের কাছ থেকে গোপন সংবাদ পেয়ে তারা দুর্গাদহ বাজারে আসেন এবং একটেল ব্যবসায়ীর কাছে পেট্রোল ও ডিজেল মজুদ রাখার খবর নিশ্চিত হয়ে ওই ব্যবসায়ীকে জরিমানা করেন এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ