রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ায় কঠোর অবস্থানে বিজিবি, ২১ কোটি টাকার অবৈধ মালামাল ও মাদক জব্দ

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০৯:৫৬ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় কঠোর অবস্থানে বিজিবি, ২১ কোটি টাকার অবৈধ মালামাল ও মাদক জব্দ
কুষ্টিয়ায় কঠোর অবস্থানে বিজিবি, ২১ কোটি টাকার অবৈধ মালামাল ও মাদক জব্দ

নজরুল ইসলাম মুকুল, ​কুষ্টিয়াঃ

সীমান্তে চোরাচালান রোধ, ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ এবং আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। 
মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ৪৭ বিজিবি।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া ও মেহেরপুরের গাংনী সীমান্ত এলাকায় তেল পাচার রোধে বিজিবি এ পর্যন্ত ১০০০টি বিশেষ টহল, ৩৬০টি চেকপোস্ট এবং ১৬০টি জনসচেতনতামূলক সভা সম্পন্ন করেছে। এছাড়াও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ে ২৪টি যৌথ নজরদারি পোস্ট পরিচালনা করা হচ্ছে।
​কুষ্টিয়ার ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, চলতি ২০২৬ সালে এ পর্যন্ত ২২ জন আসামিসহ ৮টি আগ্নেয়াস্ত্র, ২০০০ লিটার ডিজেল এবং বিপুল পরিমাণ মাদক (হেরোইন, ইয়াবা, এলএসডি ও ফেন্সিডিল) জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব মালামালের সিজার মূল্য প্রায় ২১ কোটি ১৩ লক্ষ ৭১ হাজার ৯৭১ টাকা।
​তিনি আরও বলেন, "সীমান্তে জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে পশুইন ও চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ