রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

তাড়াইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০৩:০৮ অপরাহ্ণ
তাড়াইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়
তাড়াইলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের তাড়াইল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ওসি আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অনিয়ম, অপরাধ বা জনদুর্ভোগের তথ্য পেলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন নবাগত ওসি (তদন্ত) শেখর রঞ্জন পাল।

সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যম কাজ করে যাচ্ছে। তারা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের গঠনমূলক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন এবং তথ্য আদান-প্রদানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভা শেষে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

চারদিকে গুজবের ভিড়, সত্য অনুসন্ধানে সাংবাদিকের ভূমিকা অপরিহার্য-সভাপতি খোরশেদ আলম

চারদিকে গুজবের ভিড়, সত্য অনুসন্ধানে সাংবাদিকের ভূমিকা অপরিহার্য-সভাপতি খোরশেদ আলম

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -ককসবাজার।কক্সবাজার জেলা জাতীয় সাংবাদিক সংস...

০৭ June ২০২৬ · Sunday · ০১:১৬ অপরাহ্ণ
কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে টেকনাফ থানার এসআই জাফরসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত

কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে টেকনাফ থানার এসআই জাফরসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত

 মোহাম্মদ হোসাইন স্টাফ রিপোর্টার, টেকনাফ- কক্সবাজার:কক্সবাজারের টেকনাফে গভীর রাত...

০৭ June ২০২৬ · Sunday · ০১:১১ অপরাহ্ণ
সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -কক্সবাজার। কক্সবাজারের টেকনাফে র‌্যাব...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ অপরাহ্ণ
জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ