রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

Admin ২২ April ২০২৬ · Wednesday · ১১:৩৬ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জের ভৈরবে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
কিশোরগঞ্জের ভৈরবে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক || সারাদেশের মতো কিশোরগঞ্জের ভৈরবেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২১এপ্রিল ) সকালে প্রথম দিন বাংলা ১ম পত্রের পরীক্ষার মাধ্যমে শান্তিপূর্ণভাবে০৭ টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এদিন সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিজুল হক , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম, কেন্দ্র সচিব, ১- তাপস চন্দ্র বিশ্বাস, কেন্দ্র সচিব-২ এম.এম.মুহিতস কেন্দ্র সচিব -৩ মোক্তার হোসেনসহ অন্যান্য  কর্মকর্তা শহরের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.মামুনুর রশীদ  সাংবাদিকদের বলেন,
আমরা পরীক্ষার কেন্দ্র গুলো পরিদর্শন করে দেখেছি সঠিক নিয়ম ও নীতিমালা মেনেই প্রত্যেকটা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা ১৪৪ ধারা জারি করেছি।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে। উপজেলায় ০৭টি কেন্দ্রের পরীক্ষা চলছে।  এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায়। এ বছর জেনারেল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২ হাজার ২ শ ৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে জেনারেল ভৈরব সরকারি কাদির বকস পাইলট হাই স্কুল ছেলে ২১২,মেয়ে ৪৩৮,ভৈরব পৌর বালিকা উচ্চ বিদ্যালয় ছেলে ১৫৯ মেয়ে ২৪৪, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় ছেলে ২০৮,মেয়ে ৯২, শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় ১১৩ মেয়ে১৯৮ জন,  ভৈরব শম্ভুপুর দারুলচ্ছুন্নাত নেছারিয়া ফাজিল মাদ্রাসা ২৬০জন, ভৈরব ইসলামপুর কালিপুর এম.আই ফাজিল মাদ্রসা ২৫২ জন,ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ১১৪ জন। এই দিকে আদরের প্রিয় সন্তানের জন্য তাদের অভিভাবকদের উপস্থিতি ও ছিল বেশ চোখে পড়ার মতো। তাদের পরীক্ষা শেষ সময় পর্যন্ত  অপেক্ষা করতে দেখা গেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

চারদিকে গুজবের ভিড়, সত্য অনুসন্ধানে সাংবাদিকের ভূমিকা অপরিহার্য-সভাপতি খোরশেদ আলম

চারদিকে গুজবের ভিড়, সত্য অনুসন্ধানে সাংবাদিকের ভূমিকা অপরিহার্য-সভাপতি খোরশেদ আলম

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -ককসবাজার।কক্সবাজার জেলা জাতীয় সাংবাদিক সংস...

০৭ June ২০২৬ · Sunday · ০১:১৬ অপরাহ্ণ
কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে টেকনাফ থানার এসআই জাফরসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত

কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে টেকনাফ থানার এসআই জাফরসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত

 মোহাম্মদ হোসাইন স্টাফ রিপোর্টার, টেকনাফ- কক্সবাজার:কক্সবাজারের টেকনাফে গভীর রাত...

০৭ June ২০২৬ · Sunday · ০১:১১ অপরাহ্ণ
সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -কক্সবাজার। কক্সবাজারের টেকনাফে র‌্যাব...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ অপরাহ্ণ
জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ