রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

ত্রিশালে মুরগির খামারে আগুন: মুহূর্তেই ছাই হোসাইন আহমেদের স্বপ্ন

Admin ২২ April ২০২৬ · Wednesday · ১১:৪০ পূর্বাহ্ণ
ত্রিশালে মুরগির খামারে আগুন: মুহূর্তেই ছাই হোসাইন আহমেদের স্বপ্ন
ত্রিশালে মুরগির খামারে আগুন: মুহূর্তেই ছাই হোসাইন আহমেদের স্বপ্ন

এনামুল হক,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সীমান্তবর্তী কানিহারী ইউনিয়নের বিয়ার্তা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুরগির খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে খামারি হোসাইন আহমেদ-এর প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গত রোববার সন্ধ্যায় বিয়ার্তা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘নূর এগ্রো ফার্ম’-এ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও খামারের মালিক সূত্রে জানা যায়, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা পুরো খামারে ছড়িয়ে পড়ে। খামারের কর্মচারী হৃদয়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক ক্ষতি হয়ে যায়।

খামার মালিক হোসাইন আহমেদ জানান, ঘটনার সময় খামারে প্রায় দুই হাজার মুরগি ছিল। এর মধ্যে সাত শতাধিক মুরগি আগুনে পুড়ে মারা গেছে এবং বাকি মুরগিগুলো ধোঁয়া ও তাপের কারণে অসুস্থ হয়ে পড়েছে। এ ছাড়া বিক্রির জন্য সংরক্ষিত প্রায় ৬০০ কেস ডিম আগুন ও তীব্র তাপে নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত হোসাইন আহমেদ বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। চোখের সামনে জীবন্ত মুরগিগুলো পুড়ে মরল, কিছুই করতে পারলাম না। ডিমগুলোও নষ্ট হয়ে গেছে। প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

তিনি আরও জানান, এই খামারটি পরিচালনার জন্য তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক-এর ত্রিশাল শাখা থেকে ৩০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। বর্তমানে এই ক্ষতির কারণে তিনি চরম আর্থিক ও মানসিক সংকটে রয়েছেন।

হোসাইন আহমেদ বলেন, “এই খামারই ছিল আমার একমাত্র আয়ের উৎস। এখন আমি নিঃস্ব। ঋণের চাপ সামলানো খুব কঠিন হয়ে পড়েছে।” তিনি দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ব্যাংকের ত্রিশাল শাখার ব্যবস্থাপক কাউসার আহমেদ বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

চারদিকে গুজবের ভিড়, সত্য অনুসন্ধানে সাংবাদিকের ভূমিকা অপরিহার্য-সভাপতি খোরশেদ আলম

চারদিকে গুজবের ভিড়, সত্য অনুসন্ধানে সাংবাদিকের ভূমিকা অপরিহার্য-সভাপতি খোরশেদ আলম

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -ককসবাজার।কক্সবাজার জেলা জাতীয় সাংবাদিক সংস...

০৭ June ২০২৬ · Sunday · ০১:১৬ অপরাহ্ণ
কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে টেকনাফ থানার এসআই জাফরসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত

কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে টেকনাফ থানার এসআই জাফরসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত

 মোহাম্মদ হোসাইন স্টাফ রিপোর্টার, টেকনাফ- কক্সবাজার:কক্সবাজারের টেকনাফে গভীর রাত...

০৭ June ২০২৬ · Sunday · ০১:১১ অপরাহ্ণ
সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -কক্সবাজার। কক্সবাজারের টেকনাফে র‌্যাব...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ অপরাহ্ণ
জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ