সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

গাজীপুরে লোডশেডিং আতঙ্ক: দিনে ১০–১২ ঘণ্টা বিদ্যুৎহীনতায় জনজীবন বিপর্যস্ত

Admin ২২ April ২০২৬ · Wednesday · ১১:৪৪ পূর্বাহ্ণ
গাজীপুরে লোডশেডিং আতঙ্ক: দিনে ১০–১২ ঘণ্টা বিদ্যুৎহীনতায় জনজীবন বিপর্যস্ত
গাজীপুরে লোডশেডিং আতঙ্ক: দিনে ১০–১২ ঘণ্টা বিদ্যুৎহীনতায় জনজীবন বিপর্যস্ত

শেখ মোঃ কামরুজ্জামান গাজীপুর:

গাজীপুর জেলায় তীব্র লোডশেডিং নতুন করে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন শহর ও গ্রামের বাসিন্দারা। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংকট আরও প্রকট হয়ে উঠেছে।
ভুক্তভোগীরা জানান, দিনে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে, অনেক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে ঘরোয়া কাজকর্ম, শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যবসা-বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়ছে। বিশেষ করে ছোট ব্যবসায়ী ও কারখানাগুলো উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “রাতে ঘুমানো যায় না, দিনে কাজ করা যায় না—এভাবে চলতে থাকলে জীবনযাপন কঠিন হয়ে যাবে।”
শিল্পাঞ্চল হিসেবে পরিচিত গাজীপুরে বিদ্যুতের এমন পরিস্থিতি কারখানাগুলোর উৎপাদনেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনেক কারখানায় জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে, যা উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে।
এদিকে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সাময়িকভাবে এই লোডশেডিং হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলেও দাবি তাদের।
গাজীপুরবাসীর দাবি, দ্রুত বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, না হলে জনজীবনে দুর্ভোগ আরও বাড়বে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ