সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

উখিয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

Admin ২২ April ২০২৬ · Wednesday · ১১:৫১ পূর্বাহ্ণ
উখিয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
উখিয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি 
উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের হলরুমে ২২ এপ্রিল সকাল ১১ ঘটিকার সময় প্রত্যাশী এন,জি,ও সংস্থার ( আশ্বাস) প্রকল্পের আয়োজনে রাজাপালং ইউনিয়ন পরিষদের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান,মীর শাহেদুল ইসলাম রোমানের সভাপতিত্বে  মানব পাচার প্রতিরোধ কমিটিকে( সিটিসি)তৃণমূল পর্যায়ে এ্যাডভোকেসিতে সম্পৃক্তকরন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। 
এই সময় উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্য বৃন্দ। 
আলোচনা অংশ গ্রহণ করেন, রাজাপালং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ছৈয়দ হামজা, রাজাপালং ইউনিয়ন মানবপাচার কমিটির  সদস্য, বি,এন,পি নেতা,সালাম সিকদার, নুরুল আমিন সিকদার, মিজানুর রহমান, সাংবাদিক, সিরাজুল কবির বুলবুল, কাজী বাচ্চু সহ প্রমুখ। 
আলোচনা সভায় মূল বিষয় বস্তুু নিয়ে আলোচনায় অংশনেন,প্রত্যাশী " আশ্বাস "প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার,মোহাম্মদ মনিরুজ্জামান। 
তিনি বলেন মানব পাচার প্রতিরোধে আমাদের সকলে মিলে কাজ করে যেতে হবে
মানাব পাচারের কোন খবর পেলে সাথে সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা আমাকে সরাসরি জানাবেন এই বিষয় আমরা দ্রুত কার্যকর প্রদেক্ষেপ নিবো,তিনি আরো বলে আমরা রাজাপালং ইউনিয়নে প্রায় চারশো এর উপরে উপকার ভোগী নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা পাচার হতে ফেরত আসা নারী পুরুষের কর্মসংস্থানে ব্যবস্থা নিয়েছি।
সবশেষে আলোচনা অংশগ্রহণ করেন সভার সম্মানিত সভাপতি, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান,তিনি জানান,মানবপাচার একটি জঘন্যতম অপরাধ, পাচারকারীদের চিহ্নিত করে তাদের আইনগতভাবে শাস্তির আওতায় আনতে হবে। মানব পাচার বিরোধী কর্মকাণ্ডে  গ্রাম,পাড়া,মহল্লায় সভা সমাবেশ করে মানুষ সচেতন করতে হবে।তাহলে সমাজ থেকে মানব পাচার ধীরে, ধীরে  সমুলেবিনাশ হবে।
পরে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ