সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

তাড়াইলে ফুসফুসের জটিলতায় নিঃস্ব কাছির মিয়া,সহায়তায় এগিয়ে এলেন প্রবাসী আমিনুল

Admin ২২ April ২০২৬ · Wednesday · ১১:৫৮ পূর্বাহ্ণ
তাড়াইলে ফুসফুসের জটিলতায় নিঃস্ব কাছির মিয়া,সহায়তায় এগিয়ে এলেন প্রবাসী আমিনুল
তাড়াইলে ফুসফুসের জটিলতায় নিঃস্ব কাছির মিয়া,সহায়তায় এগিয়ে এলেন প্রবাসী আমিনুল ইসলাম আমিন

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকান্দরনগর দরগা পাড়া (মাজার সংলগ্ন) গ্রামের বাসিন্দা কাছির মিয়া (৬০) দীর্ঘদিন ধরে ফুসফুসের ইনফেকশনে ভুগছেন। ২০১৩ সালে তার শ্বাসনালিতে টিউমার ধরা পড়ে এবং অপারেশন করাতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।

পরিবারের তথ্য অনুযায়ী, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে প্রায় ৫ লাখ টাকা খরচ হয়। চিকিৎসার ব্যয় মেটাতে নিজের জমি ও গাভী বিক্রি করে এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

কাছির মিয়ার পরিবারে ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। এর মধ্যে ২ ছেলে ও ১ মেয়ে বিবাহিত। বর্তমানে তার চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তার দ্বিতীয় ছেলে আনিস মিয়া উপজেলা ও জেলা পর্যায়ের একজন সুনামধন্য গোলকিপার। কিন্তু বাবার অসুস্থতার কারণে তিনিও এখন দুশ্চিন্তায় রয়েছেন।

এমন মানবিক পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলার শিমুলআটি গ্রামের কৃতী সন্তান,প্রবাসী বিনিয়োগকারী, কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, দাম্মাম বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপি'র উপদেষ্টা আমিনুল ইসলাম আমিন।

বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী, উপজেলার ধলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে কাছির মিয়ার পরিবারের হাতে ২৫ হাজার টাকা নগদ সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও মানবাধিকার কর্মী দূর্জয় কাদরী, সমাজসেবক মীর নাঈম (শিমুলআটি), ব্যবসায়ী মীর রফিকুল ইসলাম শিবলী, রাউতি ইউনিয়নের ইউপি সদস্য নূরে আলম সাবান এবং নজরুল ইসলাম ভূঁইয়া।

এদিকে, বেঁচে থাকার জন্য কাছির মিয়া সমাজের বিত্তশালী ও হৃদয়বান মানুষের নিকট আকুল আবেদন জানিয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা পেলে তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সহযোগিতার জন্য:
বিকাশ/নগদ: ০১৭০৪-৯৮৫৫৯৫

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ