রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

উখিয়ার খালকাচা বাসীর জনদুর্ভোগ চরমে

Admin ২২ April ২০২৬ · Wednesday · ১২:১০ অপরাহ্ণ
উখিয়ার খালকাচা বাসীর জনদুর্ভোগ চরমে
উখিয়ার খালকাচা বাসীর জনদুর্ভোগ চরমে

সিরাজুল কবির বুলবুল,উখিয়া প্রতিনিধি 
উখিয়া উপজেলা অন্তর্গত  রাজাপালং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জনবসতি পূর্ণ একটি একটি গ্রামের নাম চাকবৈঠা, তারই মাঝে প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত শান্তশিষ্ট একটি পাড়ার নাম খালকাচা পাড়া,এই পাড়ার বুকচিরে বয়েগেছে পূর্বে পাহাড় থেকে নেমে আসা হিজলিয়া খাল। যদিও শুষ্ক মৌসুমে এটি দেখতে  অনেকটা তপ্তমরুভূমির মতো। আকাবাঁকা এই খাল ভরাবর্ষায় জলে টইটম্বুর হয়ে যায়।  পাহাড় থেকে নেমে আসা ঢল মুহুর্তে নাস্তানাবুদ করে দেয় আসে,পাশে দীর্ঘদিনের বসতিগড়া বাড়ীঘরের অবস্থান।  বর্ষার শুরুতে পাহাড়ী ঢলের তান্ডবে পার্শ্ববর্তী বাড়িঘরে হাঁটু থেকে কোমর পরিমান পানিডুকে পড়ে বিনাবাধায় তছনছ করেদেয় বসতবাড়ি। 
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা দুইবারের মহিলা মেম্বার পদপ্রার্থী, রশিদ বেগমের কাছ থেকে  জানতে চাইলে তিনি জানান,সত্যি আমরা খুবই অবহেলিত, এই জনপদে আমাদের দেখার কেউ নেই। 
বর্ষাকালে রাতে ঘুমাতে পারিনা পানির ভয়ঙ্কর শব্দে,বাড়ীতে হাঁটুপরিমান পানি ডুকে যায় বিনাবাধায়, নষ্ট হয়েযায় বাড়ীরনিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তিনি আরো জানান,আমাদের রক্তের সম্পর্কের আত্মীয় সজন অনেকে ঘর ছাড়া হয়ে অন্যত্রে চলে গেছে। গত ৫/৬ বছরে ১২ টি পরিবারের বাড়িঘর হিজলিয়া খালে নেমে আসা  পাহাড়ি ঢলে ভেঙে নিয়ে গেছে।  খালকাচা পাড়ার মানুষের এখন একটাই দাবি মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছে, সামনের বর্ষা মৌসুম শুরুর পূর্বে খালের পাড়ে শক্তিশালী একটি গাইডওয়াল নির্মাণ করে দেওয়া হোক।তাহলে আমরা খালকাচা বাসি প্রাণে রক্ষা পাবো,ভাঙ্গবেনা পানির ঢলে আমাদের বাড়ি ঘর। ঘুমোতে পারবো সারারাত নির্ভয়ে।  
এই ব্যাপরা স্থানীয় চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এই বিষয়টি নিয়ে আমি দেখবো।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ