রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Admin ২২ April ২০২৬ · Wednesday · ০১:৪৯ অপরাহ্ণ
ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি, জনস্বার্থে আদেশ কার্যকর

মো: আল-মাহফুজ শাওন :

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এতে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী সকল অবসর সুবিধা প্রাপ্য হবেন এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— ড. এ এফ এম মাসুম রব্বানী (পুলিশ স্টাফ কলেজ, ঢাকা), মো. সাখাওয়াত হোসেন (ট্যুরিস্ট পুলিশ), মহা. আশরাফুজ্জামান (পিটিসি, রংপুর—বর্তমানে পলাতক), এ জেড এম নাফিউল ইসলাম (এন্টি টেররিজম ইউনিট), মোহাম্মদ আবুল ফয়েজ (নৌ পুলিশ), মো. মনিরুল ইসলাম (এন্টি টেররিজম ইউনিট), মাহফুজুর রহমান (পুলিশ অধিদফতর, ঢাকা—টিআর), মো. মুনিবুর রহমান (এপিবিএন হেডকোয়ার্টার্স), মো. ইকবাল হোসেন (ওএসডি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়), শামীমা বেগম (পুলিশ অধিদফতর), মো. আবু কালাম সিদ্দিক (শিল্পাঞ্চল পুলিশ), মো. আমিনুল ইসলাম (পুলিশ টেলিকম) এবং সালমা বেগম (এপিবিএন, পার্বত্য জেলাসমূহ)।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল  ইসলাম

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল ইসলাম

 মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রতিনিধিরবিবার (৭ জুন) নিজের ফেসবুক পোস্টে তিন...

০৭ June ২০২৬ · Sunday · ০২:৫৫ অপরাহ্ণ