সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

তুরস্কের বিশ্ববিদ্যালয়ে কুবির শিক্ষক-শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ

Admin ২২ April ২০২৬ · Wednesday · ০২:৫৯ অপরাহ্ণ
তুরস্কের বিশ্ববিদ্যালয়ে কুবির শিক্ষক-শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ
তুরস্কের বিশ্ববিদ্যালয়ে কুবির শিক্ষক-শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ

বাবলু দেব,‎কুবি প্রতিনিধি :

‎‎তুরস্কের টোকাট গাজি ওসমানপাশা ইউনিভার্সিটির ভিজিটিং স্কলার প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১০ জন শিক্ষক ও শিক্ষার্থী।
‎
‎
‎বুধবার ( ২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর ও আইকিউএসি’র যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে এ তথ্য জানান টোগুর র‍্যাংকিংস অ্যান্ড প্রোটোকল অফিসের প্রধান ড. মারভে কোনইয়ার।
‎
‎কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির মেয়াদ সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ২ মাস। এই সময়ে অংশগ্রহণকারীদের আবাসন ও খাদ্যের ব্যবস্থা করবে তুরস্কের বিশ্ববিদ্যালয়টি।আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল নির্ধারণ করা হলেও সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
‎
‎ভিজিটিং স্কলার প্রোগ্রাম সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে তুরস্ক থেকে অনলাইনে যুক্ত ছিলেন ড. মারভে কোনইয়ার এবং প্রোগ্রামের পরিচালক এমিনে দেমির।
‎
‎
‎সেমিনারে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো. সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান।
‎
‎
‎ড. মারভে কোনইয়ার বলেন, 'এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ১০ জনকে ভিএসপি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তারা টোগুর অতিথি হিসেবে সেখানে যাবেন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ চুক্তি ও একাডেমিক সহযোগিতা দুই প্রতিষ্ঠানের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।’
‎
‎
‎সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ অর্জন আরও অর্থবহ হবে।’ 
‎
‎
‎তিনি আরও বলেন, ‘তুরস্ক ছাড়াও চীনসহ আরও কয়েকটি দেশের সঙ্গে একাডেমিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।’
‎
‎
‎আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান বলেন, ‘গত প্রায় ছয় মাস ধরে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে সমঝোতা ও একাডেমিক সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে, এটি তার প্রথম বাস্তব ফল।’ 
‎
‎
‎তিনি আরও বলেন, ‘এ কর্মসূচিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অনেকের কাছেই এ ধরনের সুযোগ নতুন হওয়ায় সেমিনারের মাধ্যমে একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে তুরস্ক থেকে যুক্ত অতিথিরা কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।’

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ