রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের নেতৃত্বে কানন- সাবিহা

Admin ২৩ April ২০২৬ · Thursday · ০৭:২৮ পূর্বাহ্ণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের নেতৃত্বে কানন- সাবিহা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের নেতৃত্বে কানন- সাবিহা

বাবলু দেব,কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র রোভারমেট নির্বাচিত হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী সাঈদ হাসান কানন এবং গাল-ইন সিনিয়র রোভারমেট নির্বাচিত হয়েছে একই শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবিহা সুলতানা বেলী।

বুধবার (২২ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার মো. জিয়া উদ্দিন ও গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার ড. জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

এছাড়া কমিটিতে রোভারমেট হিসেবে নির্বাচিত হয়েছে মো. সাজিদুর রহমান, আব্দুল গাফ্ফার (ফুয়াদ),  অমি দেব এবং সহকারী রোভামেট হিসেবে রয়েছে ফাইয়াজ ফেরদৌস, আবু বকর ছিদ্দিক সায়মন, মো. পারভেজ সরকার ও মো. আশিক আলম।

গার্ল-ইন রোভারমেট নির্বাচিত হয়েছেন ফারিহা তাসনিম মুন, সামিয়া খান,  রিছাতুজ জাহান রিছা এবং গার্ল-ইন সহকারী রোভারমেট হিসেবে রয়েছে হাজেরা আক্তার, মোরছালিন আক্তার, প্রিয়ন্তী দাস পৃথা ও মোসা: ফারহানা আক্তার লিজা।

সদ্য সাবেক সিনিয়র রোভারমেট মোহাম্মদ বাবুল মিয়া বলেন, 'নবনির্বাচিত সিনিয়র রোভারমেটদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বিশ্বাস করি, তাদের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ আরও শক্তিশালী ও সফল হবে। এই সংগঠনের মাধ্যমে আমি নেতৃত্ব, শৃঙ্খলা ও সমাজসেবার মূল্যবোধ শিখেছি। দায়িত্ব পালনের এই সময়ে সকলের সহযোগিতা ও সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজ দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও, এই সংগঠনের প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা সবসময় অটুট থাকবে। আমি সবসময় এই পরিবারের একজন গর্বিত সদস্য হয়ে থাকবো।'

নবনির্বাচিত গাল-ইন সিনিয়র রোভারমেট বলেন, 'কুমিল্লাা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। রোভার থেকে আমি আমার নেতৃত্ব, সেবামূলক কাজ এবং দলগত চেতনাকে দৃঢ়ভাবে ধারণ করার সুযোগ পেয়েছি। তাই আমার লক্ষ্য থাকবে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তোলা। ভবিষ্যতেও সমাজের কল্যাণে নিজেকে আরও দক্ষ ও নিবেদিতভাবে গড়ে তুলতে চাই।'


নবনির্বাচিত সিনিয়র রোভারমেট সাঈদ হাসান কানন বলেন, 'এই সম্মানজনক দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য সংশিষ্ট সকলের প্রতি আমি আন্তুরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। রোভার স্কাউটিং আমার জন্য শুধু একটি সংগঠন নয়, এটি একটি মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশের প্লাটফর্ম যা আমাকে মানবিকতা, শৃঙ্খলা ও সেবার মনোভাব শিখিয়েছে। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে কুমিল্লাা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। পাশাপাশি সমাজসেবা ও মানবকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের সুনাম বৃদ্ধিতে কাজ করে যাবো।'

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল  ইসলাম

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল ইসলাম

 মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রতিনিধিরবিবার (৭ জুন) নিজের ফেসবুক পোস্টে তিন...

০৭ June ২০২৬ · Sunday · ০২:৫৫ অপরাহ্ণ