বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনার কলেজছাত্র সৌমেন মন্ডলের মৃত্যু

Admin ২৩ April ২০২৬ · Thursday · ০৯:০০ পূর্বাহ্ণ
খুলনার কলেজছাত্র সৌমেন মন্ডলের মৃত্যু
বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে আইসিইউ থেকে ঢাকায় লাইফ সাপোর্টে; শেষরক্ষা হলো না

মো: আল-মাহফুজ শাওন

খুলনা পাবলিক কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান (ক) শাখার ছাত্র সৌমেন মন্ডল (কলেজ নং-১৭১০৬) আর নেই। অজ্ঞাত কারণে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে প্রথমে তাকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে মাল্টিপল অরগ্যান ড্যামেজ দেখা দেয় এবং শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। সব চেষ্টা ব্যর্থ করে গতকাল রাত ১টা ৪১ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন