জয়পুরহাটে প্রশাসনের সাথে ভূমি সেবা গ্রহীতাদের মত বিনিময় সভা
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে প্রশাসনের সাথে ভূমি সেবা গ্রহীতাদের সাথে মত বিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলা ভূমি অফিসে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার সাহা। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, অন্যানের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমানসহ ভূমি সেবা নিতে আসা সেবা গ্রহীতারা। মতবিনিময় সভায় জানানো হয়
জনবান্ধব, হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ভূমিসেবা নিশ্চিতকল্পে
জয়পুরহাট জেলা সহ রাজশাহী বিভাগের সকল উপজেলা ভূমি অফিসসমূহের সেবা সহজীকরণের লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জয়পুরহাটে ফোন নম্বর সম্বলিত ব্যানার টানানো কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। এখন থেকে ভূমিসেবা নিয়ে জন-মানুষের অভিযোগ ও ভোগান্তির বার্তা দ্রুততম সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পৌঁছাবে। দূর্নীতি ও হয়রানি প্রতিরোধ সহজ হবে। প্রদত্ত নাম্বারে জনগণ সরাসরি তাদের সমস্যার ও বস্তুনিষ্ঠ অভিযোগ প্রমাণক সহ প্রদান করবেন। সম্পূর্ণ গোপনীয়তার সাথে তদন্ত করা হবে। কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি অফিসে কোন অনিয়ম দুর্নীতি চিত্র থাকলে তাহা বিভাগীয় কমিশনার এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অফিসে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশনা দেয়া হয়। ভূমি সেবার ক্ষেত্রে কোন অনিয়ম দুর্নীতি করার সুযোগ নাই বলে জানান জেলা প্রশাসক।