রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত,কৃষি উন্নয়নে প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ

Admin ২৩ April ২০২৬ · Thursday · ০৯:১১ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত,কৃষি উন্নয়নে প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ
কিশোরগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত,কৃষি উন্নয়নে প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ

জামাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কিশোরগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রোগ্রামের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মোহাম্মদ নবী হোসেনের সঞ্চালনায় এবং কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ‘কৃষিই আমাদের অর্থনীতির মূল ভিত্তি। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু সহনশীল কৃষি চর্চার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। কৃষকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাঠ পর্যায়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে তারা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারছেন, যা উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমাদের কৃষিকে আরও সহনশীল করতে হবে। এজন্য পুষ্টিসমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর কৃষি চর্চা সময়ের দাবি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি অত্যন্ত জরুরি। এতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিসমৃদ্ধ কৃষি চর্চা, কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কৃষি বিশেষজ্ঞ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল  ইসলাম

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল ইসলাম

 মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রতিনিধিরবিবার (৭ জুন) নিজের ফেসবুক পোস্টে তিন...

০৭ June ২০২৬ · Sunday · ০২:৫৫ অপরাহ্ণ