সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

প্রধানমন্ত্রীর যশোর সফর: আন্তর্জাতিক বিমানবন্দর ও ৬ লেন মহাসড়কসহ ১২ দফা দাবি

Admin ২৩ April ২০২৬ · Thursday · ১০:১৩ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর যশোর সফর: আন্তর্জাতিক বিমানবন্দর ও ৬ লেন মহাসড়কসহ ১২ দফা দাবি
প্রধানমন্ত্রীর যশোর সফর: আন্তর্জাতিক বিমানবন্দর ও ৬ লেন মহাসড়কসহ ১২ দফা দাবি

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:  
আসন্ন যশোর সফরে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে ১২ দফা দাবিতে রাজপথে নেমেছে যশোরের সচেতন নাগরিক সমাজ। শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধনে এই উন্নয়ন প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়। স্থানীয় বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি এক পর্যায়ে গণদাবিতে রূপ নেয়।মানববন্ধন থেকে যশোরের অবহেলিত জনপদকে আধুনিকায়নের লক্ষ্যে যে দাবিগুলো জানানো হয়েছে, তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা।

এছাড়া বেনাপোল-যশোর মহাসড়ককে ৬ লেনে রূপান্তর এবং আধুনিক রেল নেটওয়ার্ক সম্প্রসারণের দাবি জানানো হয়।ক্রীড়া ও অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে যশোরে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ এবং শহরের ভেতর থেকে যানজট নিরসনে আধুনিক বাস টার্মিনাল স্থাপনের দাবি তোলেন বক্তারা। পাশাপাশি শিল্প ও পর্যটন খাতের টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

ভৌত অবকাঠামোর পাশাপাশি সামাজিক নিরাপত্তার বিষয়টিও মানববন্ধনে প্রাধান্য পায়। বিশেষ করে কর্মজীবী ও শিক্ষার্থী নারীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সুস্থ বিনোদনের জন্য আধুনিক কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়। এছাড়া বিরল প্রজাতির পশুপাখি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান পরিবেশবাদীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু মুরাদ, মোঃ নুরুজ্জামান, মতিউর রহমান চাকলাদার এবং কর আইনজীবী নাহিদ সালমা আক্তার। তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে যশোর অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এখনো উন্নয়নের দিক থেকে অবহেলিত। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এই দাবিগুলো বাস্তবায়িত হলে যশোরের অর্থনীতি ও জনজীবনে বৈপ্লবিক পরিবর্তন আসবে।আয়োজক সংগঠনগুলো আলটিমেটাম দিয়ে জানায়, এই ১২ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমেই যশোরকে একটি স্মার্ট ও আধুনিক জেলায় রূপান্তর করা সম্ভব। তারা এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ