সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

কটিয়াদী থানায়‘ওপেন হাউজ ডে’তে উপস্থিত অতিথি ও ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

Admin ২৩ April ২০২৬ · Thursday · ১০:১৬ পূর্বাহ্ণ
কটিয়াদী থানায়‘ওপেন হাউজ ডে’তে উপস্থিত অতিথি ও ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
কটিয়াদী মডেল থানায়‘ওপেন হাউজ ডে’তে উপস্থিত অতিথি ও ওসির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৯শে এপ্রিল) বেলা ১টার দিকে থানা কম্পাউন্ডে স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
কটিয়াদী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, মডেল থানার ওসি (তদন্ত) শ্যামল মিয়া, উপজেলা জামায়াতের আমীর মোজাম্মেল হক জোয়ার্দার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শফিকুর রহমান বাদল ও মোঃ শহিদুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিএনপি-জামায়াতসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
সভায় বক্তারা নবাগত ওসি মোঃ রফিকুল ইসলামের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, যোগদানের পর থেকেই তিনি এলাকায় চুরি, ছিনতাই, মাদক, জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ দমনে কঠোর ও অগ্রণী ভূমিকা পালন করছেন। কটিয়াদীর সাধারণ মানুষ ইতিপূর্বে এমন জনবান্ধব পুলিশ কর্মকর্তা দেখেননি বলে অনেকে মন্তব্য করেন। সভা শেষে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন দৃঢ় করার এক অনন্য নজির স্থাপন করেন ওসি রফিকুল ইসলাম।
এদিকে, নবাগত ওসির এই জনপ্রিয়তা ও জনবান্ধব ইমেজে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন 'ফেক আইডি' ব্যবহার করে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন মন্তব্য এবং ‘ডিবি হারুনের ভাতের হোটেল’-এর মতো বিতর্কিত প্রসঙ্গের সাথে তুলনা করে সম্মানহানির চেষ্টা চালানো হচ্ছে।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কটিয়াদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মোফাসসেল সরকার বলেন, “একজন সৎ ও নিষ্ঠাবান অফিসারের সুনাম নষ্ট করতে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। কটিয়াদীর সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ এই অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।”
এ বিষয়ে পুলিশ প্রশাসন ও সাইবার ক্রাইম ইউনিটের দৃষ্টি আকর্ষণ করে কটিয়াদীর সচেতন মহল দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ