রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

বেনাপোলে পণ্যবাহী গাড়ির স্কট শ্রমিকের রহস্যজনক মৃত্যু

Admin ২৩ April ২০২৬ · Thursday · ১০:২৮ পূর্বাহ্ণ
বেনাপোলে পণ্যবাহী গাড়ির স্কট শ্রমিকের রহস্যজনক মৃত্যু
বেনাপোলে পণ্যবাহী গাড়ির স্কট শ্রমিকের রহস্যজনক মৃত্যু

মেহেদী হাসান রিপন স্টাফ রিপোর্টার:  যশোরের বেনাপোল পোর্ট থানাধীন হরিণাপোতা গ্রামের একটি নির্জন মাঠ থেকে ইউনুছ হোসেন (৪৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় নিথর দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহত ইউনুছ ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর পুত্র এবং পেশায় আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের নিরাপত্তা কর্মী (স্কট) হিসেবে কাজ করতেন।

ভোরবেলা পথচারীরা হরিণাপোতা গ্রামের পাশের মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে খবরটি জানাজানি হলে শত শত মানুষ সেখানে ভিড় করেন। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। ইউনুছের ভাই ইউসুফ এই ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি জানান, দীর্ঘ দিন ধরে ইউনুছের সঙ্গে তার স্ত্রী তাসলিমার পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এক পর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ ঘটলেও সম্প্রতি তাসলিমা পুনরায় ইউনুছের সংসারে ফিরে আসেন। ইউসুফের অভিযোগ, তার ভাবি তাসলিমা অন্য কারো যোগসাজশে ইউনুছকে পরিকল্পিতভাবে হত্যা করে মাঠে ফেলে রেখে গেছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, খবর পাওয়ামাত্রই পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিবারের অভিযোগ আমলে নিয়ে পুলিশ ছায়া তদন্ত শুরু করেছে এবং দ্রুতই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল  ইসলাম

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল ইসলাম

 মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রতিনিধিরবিবার (৭ জুন) নিজের ফেসবুক পোস্টে তিন...

০৭ June ২০২৬ · Sunday · ০২:৫৫ অপরাহ্ণ