কিশোরগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালক ৫ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার
মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হওয়া অটোরিকশা চালক পাভেল মিয়াকে ৫ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গত ২১শে এপ্রিল (মঙ্গলবার) সদর উপজেলার যশোদল ঘলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে অটোরিকশা সহ উদ্ধার করা হয়।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে,গত ১৬ই এপ্রিল সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর পাভেল মিয়া রহস্যজনকভাবে নিখোঁজ হন। দিনভর তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। চালক ও উপার্জনের একমাত্র অবলম্বন রিকশাটি হারিয়ে পাভেলের পরিবার দিশেহারা হয়ে পড়েছিল।
ঘটনাটি আমলে নিয়ে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ,শরিফুল হক সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া এবং এস,আই আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম তদন্তে নামে।
পুলিশ আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে পাভেলের অবস্থান শনাক্ত করে। এরপর যশোদল ঘলাপাড়া এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে নিখোঁজ পাভেলকে উদ্ধার এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি জব্দ করা হয়।
পুলিশের পেশাদারিত্ব এবং তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহারের কারণেই দ্রুততম সময়ের মধ্যে পাভেলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা অপরাধীদের আইনের আওতায় আনতে নিরলস কাজ করে যাচ্ছি।
পাভেলকে ফিরে পেয়ে তার পরিবার ও মারিয়া ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশ জানায়,এই ঘটনার সাথে জড়িত চক্রটিকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।