রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

মিঠামইনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

Admin ২৩ April ২০২৬ · Thursday · ১১:৪৭ পূর্বাহ্ণ
মিঠামইনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
মিঠামইনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

বিজয় কর রতন,হাওর অঞ্চল,কিশোরগঞ্জ প্রতিনিধি:
সারাদেশের ন্যায় মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দ্যোগ ও বাস্তবায়নে বৃহস্পতিবার ২৩ শে এপ্রিল জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ঢাকা এর আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মিঠামইন‌ উপজেলা নিবার্হী কর্মকর্তা এস,এম আব্দুল্লাহ বিন -শফিক।
এর পূর্বে সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারিত নতুন ভবনের প্রাঙ্গণ থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, স্টাফ নার্স, ও‌ অফিস সহকারী সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
মিঠামইন পুলিশ প্রশাসন ও এনজিও প্রতিনিধিগণ এতে অংশ নেয়। মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ আল সাফি এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন -শফিক। অনুষ্ঠানে পুষ্টি সম্পর্কে বিভিন্ন তথ্য সম্বলিত প্রামাণ্য চিত্র উপস্থাপন সহ আলোচনায় অংশ নেয় ডাঃ মোঃ সাইমন ইসলাম ইমন , ( সহকারী সার্জন 
প্রজেস্টেশন ) , মোঃ শহিদুল ইসলাম ( উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা) , মোঃ ওবায়দুল ইসলাম অপু( উপজেলা কৃষি কর্মকর্তা) , মিঠামইন থানার পুলিশ কর্মকর্তা মোঃ লিয়াকত আলী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, মোঃ আলমগীর হোসেন ( পরিসংখ্যানবিধ ) অনুষ্ঠানে ৭ দিনব্যাপী কর্মসূচির মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা , বিভিন্ন পুষ্টি সম্বলিত কুইজ প্রতিযোগিতা, ও খেলাধুলার আয়োজন করা হয়েছে।

বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিটামইন, কিশোরগঞ্জ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল  ইসলাম

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল ইসলাম

 মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রতিনিধিরবিবার (৭ জুন) নিজের ফেসবুক পোস্টে তিন...

০৭ June ২০২৬ · Sunday · ০২:৫৫ অপরাহ্ণ