রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

বোরহানউদ্দিনে অবৈধ পেট্রোল মজুত: অভিযান চালিয়ে জব্দ, জরিমানা ১০ হাজার

Admin ২৩ April ২০২৬ · Thursday · ০৩:৫৯ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে অবৈধ পেট্রোল মজুত: অভিযান চালিয়ে জব্দ, জরিমানা ১০ হাজার
বোরহানউদ্দিনে অবৈধ পেট্রোল মজুত: অভিযান চালিয়ে জব্দ, জরিমানা ১০ হাজার

মিরাজ হোসেন,ভোলা প্রতিনিধি,  | 
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দায়ী প্রতিষ্ঠানের এক কর্মচারীকে আটক করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বোরহানগঞ্জ বাজারে ‘সবুজ স্টার’ নামক একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ কুমারের নেতৃত্বে একটি টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘সবুজ স্টার’ দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রতিষ্ঠানটি প্রতি লিটার পেট্রোল ২২০ টাকা দরে বিক্রি করছিল, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি।
অভিযান চলাকালে দোকানটির গুদাম থেকে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়। একই সঙ্গে অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পাওয়ায় দায়ী এক কর্মচারীকে আটক করা হয়। পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে অভিযানের সময় প্রতিষ্ঠানের মূল মালিককে পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ কুমার বলেন, “অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেজন্য আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিত তদারকি জোরদার করা হবে।”
প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত পেট্রোল সরকারি বিধি মোতাবেক নিলাম বা নির্ধারিত মূল্যে বিক্রির প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
এদিকে প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বাজারের সাধারণ ক্রেতারা। তারা আশা করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বাজারে নিত্যপণ্যের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল  ইসলাম

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল ইসলাম

 মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রতিনিধিরবিবার (৭ জুন) নিজের ফেসবুক পোস্টে তিন...

০৭ June ২০২৬ · Sunday · ০২:৫৫ অপরাহ্ণ