বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

Unibrains' এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি' শীর্ষক সেমিনার

Admin ২৬ May ২০২৬ · Tuesday · ০৯:০৮ অপরাহ্ণ
Unibrains' এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি' শীর্ষক সেমিনার
Unibrains' এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ববি প্রতিনিধি :

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে পাবনা জেলার চাটমোহর উপজেলার হিড়িন্দা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি শীর্ষক সেমিনার ও ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘UniBrains’ এর ব্যানারে এ আয়োজন করা হয়।

হিড়িন্দা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী মোঃ অনিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেংড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ কামরুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক শিক্ষার্থী ও হিড়িন্দা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. একরামুল হক মামুন, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ জসিম উদ্দিন এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক শিক্ষার্থী মোঃ মাসুদ রানা।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামরুল হোসেন বলেন , “আসলে শিক্ষিত যুবসমাজই পারে একটি সমাজকে পরিবর্তন করতে। আজকের প্রোগ্রামের আয়োজকরা এক মহৎ উদ্যোগ নিয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি, আয়োজকবৃন্দ ভবিষ্যতেও এই ধরনের প্রোগ্রাম আয়োজন অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. আহনাফ আবিদ অয়ন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী মোঃ অনিক হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসানসহ অনেকে।

আয়োজকদের পক্ষ থেকে ডুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম বলেন, “আমাদের আজকের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল—গ্রামীণ শিক্ষার্থীদের স্বপ্ন দেখানো, প্রস্তুত করা এবং তাদের সম্ভাবনার দরজাগুলো উন্মুক্ত করা। এই সফল আয়োজন প্রমাণ করবে, সুযোগ দিলে প্রতিভা শুধুই উঠে আসে না, নেতৃত্বেও দাঁড়ায়। আমরা আশা করি, এই উদ্যোগ স্বল্প পরিসরে  শুরু হলেও এর প্রভাব ছড়িয়ে যাবে সমগ্র বাংলাদেশে, এমনকি বিশ্বজুড়ে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।”

প্রোগ্রামটিতে স্থানীয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও উচ্চশিক্ষার দিকনির্দেশনা বিষয়ে নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান বক্তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ